, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেন জি কেন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে? মাদক ও মদের আড্ডায় বেসরকারি কর্মকর্তারা, অতিরিক্ত ডিআইজির বাড়ি ঘিরে রহস্য! দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবে না: প্রতিমন্ত্রী এটিই কি মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন? আলজেরিয়ার প্রেসিডেন্টের নির্দেশনায় জ্বালানি সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯তমবার পেছাল

  • প্রকাশের সময় : ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে ৯৯ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাইল সিআইডি।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে দুর্বৃত্তরা। পরে ওই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ সরিয়ে নেয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাটি করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।

জেন জি কেন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে?

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯তমবার পেছাল

প্রকাশের সময় : ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬